ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবার সম্প্রীতি। এই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শহরের পেট্রোল পাম্পের মোড় থেকে র্যালি বের হয় এবং ঝালকাঠি পুলিশ লাইনসে এসে শেষ হয়। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা র্যালিতে অংশগ্রহন করেন।
সকাল ১১টায় পুলিশ লাইনসের দরবার হলে আলোচনা সভায় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহ আলম, বরিশাল র্ঞ্জে পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক নুরুল আমিন সুরুজ, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যার এমাদুল হক মনির বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধে এ.এসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে, ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি ও মঈন তালুকদার ও জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান বক্তব্য রাখেন। সভায় এ বছর কমিউনিটি পুলিশিং কার্যক্রমে ভাল ভূমিকা রাখার জন্য এসআই খোকন ও ধানসিড়ি ইউপি সদস্য নুরূল হোসেন আকনকে পুরুস্কৃত করা হয়।










