ঝালকাঠি প্রতিনিধি:
চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালাঠির কাঠালিয়া উপজেলার সাতয়ানি বাজারের হাওলাদার বাড়ি সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১০ টি ঘোড়া অংশ নেয়। এতে স্থানীয় নান্নু সিকদারের ঘোড়া প্রথম হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, শত বছর ধরে চৈত্র সংক্রান্তির আগের দিন বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীন ঐতিহ্যের মেলা বসে। এ মেলায় গ্রামীন পরিবেশের বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
মেলা দেখতে দুর দুরান্তের শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। হিন্দু- মুসলিম এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে ওঠে সবাই।
মেলার আয়োজক মনি শংকর হাওলাদার বলেন, ‘ বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীন মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে। প্রতি বছরই এধরেন আয়োজন করা হবে।










