ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা বর্তমান সরকার আমলে বিগত ১০ বছরের মধ্যেই খাদ্য ঘারতি জেলা থেকে খাদ্য উদ্বৃত্ত জেলায় পরিনত হয়েছে এবং ধারাবাহিকতা বজায় রেখে চলছে। এবছর আমন আবাদ ভালো হয়েছে, বর্তামানে বোরো আবাধ চলছে। ধান ও চালের ধাম উদ্ধমূখী থাকায় কৃষি বিভাগের লক্ষমাত্রার চেয়ে এবছর বোরো আবাদ সম্প্রসারিত হচ্ছে মর্মে কৃষি বিভাগ দাবি করেছে। জেলায় বার্ষিক খাদ্য চাহিদা ১লক্ষ ২৮ হাজার ২৫ মে.টন এবং উৎপাদন ১ লক্ষ ৭৯ হাজার ৬১৮ মে.টন। জেলায় উদ্বৃত্ত ২৯ হাজার ৯৯৩ মে.টন এ বছর আউশ, আমন ও বোরো ফসলের উৎপাদন শেষে উদ্বৃত্ত ৩৫ হাজার মে.টন ছাড়িয়ে যাবে আশা করছে কৃষি বিভাগ।
সদস্য সমাপ্ত আমন উৎপাদন থেকে এ বছর ৯৪ হাজার ৩৪৮ মে.টন চাল উৎপাদান হয়েছে। জেলায় আমন আবাদের মধ্যে ৩৬ হাজার ৪১৮ হেক্টরে স্থানীয় ও ১১ হাজার ৫৮২ হেক্টরে উচ্চ ফলনশীল জাতসহ ৪৮ হাজার হেক্টরের উৎপাদন থেকে এই চাল পাওয়া গেছে। উৎপাদিত আমন আবাদের মধ্যে স্থানীয় জাত থেকে ৬১ হাজার ৯১৬ মে.টন ও উচ্চ ফলনশীল জাত থেকে ৩২ হাজার ৪৩২ মে.টন চালসহ ৯৪ হাজার ৩৪৮ মে.টন চাল উৎপাদান হয়েছে। বিগত বছরে ৪৮ হাজার ১০ হেক্টরের আমন আবাদ থেকে ৯৩ হাজার ৪২৩ মে.টন চাল উৎপাদন হয়েছিল। বিগত বছরের চেয়ে ১০ হেক্টরে আমান আবাদ কম হলেও এবছর উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধি এবং ধানের ফলন ভালো হওয়ায় বিগত বছরের চেয়ে ৯২৫ মে.টন চাল উৎপাদন বেশি হয়েছে।
এছাড়াও এ বছর ১৩ হাজার ২৪০ হেক্টরে আউশ আবাদ থেকে ৩৪ হাজার ৮৮৪ মে.টন চাল উৎপাদান হয়েছে। এই দুটি আমন ও আউশ আবাদ থেকে ১ লক্ষ ২৯ হাজার ২৩২ মে.টন চাল উৎপাদন হয়েছে। যা ইতো মধ্যে বার্ষিক চাহিদার চেয়ে ১ হাজার ২০৭ মে.টন উদ্বৃত্ত চাল উৎপাদন হয়েছে এবং চলতি বোরো মৌসুমে উৎপাদন এলে চাহিদার তুলনা উদ্বৃত্ত ৩৫ হাজার মে.টন ছাড়িয়ে যাবে।










