ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১লা উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। রমজান মাস থাকায় এ বছর স্বল্প পরিষরে অনারম্ভর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংরা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয়ভাবে রমজানের কারণে নির্দেশনা থাকায় অন্যাণ্য বছরগুলির মতো জাকজমক আয়োজন পরিহার করা হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসক সকাল ১০টায় শোভাযাত্রা বের হবে এবং শহর ঘুরে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে। এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠন ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপি কর্মসূচি শেষ হবে।
এছাড়া শিশু একাডেমী চিত্রাংকণ প্রতিযোগীতা ও লোক সংগিত প্রতিযোগীতার আয়োজন আয়োজন করবে। বিসিক লোকজ মেলার আয়োজন করার নির্দেশনা রয়েছে বলে সভায় জানানো হয়েছে।










