ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজের সভাপতিত্বে এই সভায় সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন কেন্দ্রের সচিব, সুপার ও ইনভিজিলেটর উপস্থিথ ছিলেন।
সভায় জেলার ৪টি উপজেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি পরিক্ষা কেন্দ্রে মেডিকেল টিম থাকবে। পরিক্ষার ৩০০ গজের মধ্যে মানুষের চলাফেরা ও প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। কেন্দ্রগুলির নিরাপত্তায় পুলিশ সদস্যরা থাকবেন এবং নির্বাহী ম্যাজিষ্টেটরা কেন্দ্রগুলিতে পর্যবেক্ষনে থাকবেন।
নির্ধারিত সময়ের ৩০মিনিট আগে পরিক্ষার্থীদের হলে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নিতে হবে। নিয়মের বাহির বিধি বহির্ভূত কোন শিক্ষা উপকরণ সাথে নিয়ে যাওয়া যাবে না।










