নিজস্ব সংবাদদাতা ,ঝালকাঠি: ঝালকাঠিতে বাংলাদেশ ইশারা ভাষা দিবস আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির অধিকার। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন। সমাজ সেবা রেজিস্ট্রেশন অফিসার আতাহার আলী, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম ও টিআইবি’র সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা অপ্টটা মেট্রিসিয়ান মাসরুখ আহম্মেদ। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর অর্থায়ন করেছে।










