ঝালকাঠি প্রতিনিধি:
‘শিক্ষা সমৃদ্ধ আগামী হোক সাহসের ইতিহাসে, শেখ হাসিনায় আস্থাশীল বাংলাদেশ প্রচন্ড বিশ্বাসে’ স্লোগানে ঝালকাঠিতে আশ্রয়ন প্রকল্পের শিশু শিক্ষার্থীদের নিয়ে পতাকা উৎসব ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ৫২ তারুণ্য ৭১ নামের ঝালকাঠির একটি সামাজিক সংগঠন।
বুধবার সকালে সদর উপজেলার চরকুতুবনগর আশ্রয়ণ প্রকল্পের শিশুদের নিয়ে ব্যাতিক্রমী এ আয়োজন করা হয়। স্থানীয় দেশরতœ স্পোর্টিক্লাব ও সোনার বাংলা ব্লাডব্যাংকের সহযোগিতায় পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, সহসভাপতি মো: মেহেদী হাসান অনিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫২ তারুণ্য ৭১ এর নামের এ সংগঠনটির সাধারণ সম্পাদক মো: হাসিব হাওলাদার।
অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের ৩০ জন শিশুকে বিভিন্ন রকম শিক্ষাউপকরণ উপহার দেয়া হয়। আর শিশুদের অভিভাবকদের ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহŸান জানান বক্তারা।










