ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব আয়োডিন দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বুদ্ধিদীপ্ত থাকতে চাই আয়োডিনযুক্ত লবন চাই এর আলোকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওসার হোসেন প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম। সভাপতিত্ব ও মাল্টিমিডিয়ায় আয়োডিনের বিষয় তথ্য উপস্থাপন করেন জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক আলী আজগর নাসির। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিকের আয়োজনে) এই সভায় লবন ব্যবসায়ী জয়ন্ত সাহা, জেলা তথ্য অফিসার আহসান কবির, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মানিক রায় বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় ১১টি লবন মিল রয়েছে এবং প্রতি মাসে এই মিলগুলি ৯০০ মেট্রিক টন অপরিশোধিত লবন পরিশোধন করে আয়োডিন মিশ্রিত করে বাজারজাত করে। জেলায় এই ধারাবাহিকতায় বছরে ১০ হাজার ৮০০ মেট্রিক টন লবন উৎপাদন হয়। ঝালকাঠি জেলায় বছরে ৮০০ মেট্রিক টন লবনের চাহিদা রয়েছে অবশিষ্ট ১০ মেট্রিক টন লবন অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। প্রতিদিন ১২ বছর পর্যন্ত ১৫০ গ্রাম আয়োডিনযুক্ত এবং গর্ভবতী মায়েদের ২০০ গ্রাম আয়োডিনযুক্ত লবন খাওয়া প্রয়োজন। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ, হাবাগোবা ও বোকা প্রকৃতির মানুষ হয়।










