ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ঝাকিয়ে শীত বসার পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় ১৪ হাজার কম্বল বরাদ্দ করেছেন এবং জেলা ত্রাণ ও পূনর্বাসন শাখা থেকে জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ৪১০পিস করে ১৩ হাজার ৯৪০পিস কম্বল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
স্থানীয় পরিষদগুলো ইতিমধ্যেই দুঃস্থ ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলায় আরও ২ হাজার পিস কম্বল পাঠানো হয়েছে। ত্রাণ ও পূনর্বাসন শাখা কম্বল গ্রহণ তাদের গোডাউনে রেখেছে।










