ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বরিবার বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয় বহুভাষা শিক্ষা প্রসার, পারস্কপারিক সমজোতা, শান্তির জন্য সফলতা।” এই অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওসার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক কার্যক্রমের সহকারী পরিচালক মীর মোহাম্মদ জাহিদুল কবির তুহিন, অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রষারণ রিয়াজুল্লাহ বাহাদুর, স্বাক্ষরতা কার্যক্রমের সমন্বয়কারী মেহেদী হাসান, ভোসড ম্যানেজার মিথুন দত্ত প্রমূখ। ঝালকাঠি জেলায় স্বাক্ষরতার হার ৮৬% আলোচনা সভায় স্বাক্ষরতা হার অর্জনে সকল বিভাগের সহযোগীতা চাওয়া হয়েছে। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত র্যালির আয়োজন ছিল।










