ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটি পৌরসভার চেয়ারম্যান, এবং নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ঝালকাঠি পৌরসভার প্যানেল তরুন কর্মকার, শিল্প বনিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার ও পরিচালক জয়ন্ত সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান ও ডিডি এন এস আই, কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বশিরসহ কমিটিভ‚ক্ত সদস্যরা বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে তবে আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী বিএনপি ও জামায়াত আন্দোলনের নামে জ্বালাও পোড়াও কর্মসূচির পায়তারা করছে বিশেষ করে ঝালকাঠির নলছিটির মগর ইউনিয়ন ও দপদপিয়ায় এরা আকর্ষিকভাবে গাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা করছে। বর্তমানে এই দলটি মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করার জন্য তৃণমূল পর্যায়ে জ্বালাও পোড়াও কর্মসূচি পরিকল্পনা করছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির সতর্ক ও এদের প্রতিহত করার আহŸান জানানো হয়েছে। এছাড়াও সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসকল ভোট কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থার ত্রæটি বিচ্যুতি রয়েছে সেগুলি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং এলজিইডি ও সড়ক বিভাগকে দ্রæত উন্নয়নের আওতায় আনার আহŸান জানানো হয়েছে। এছাড়াও গ্রাম এলাকায় গুরু চুরির প্রবনতা রয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (অক্টোবর) ৫৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৮৯জন মামলাভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। অপরাধ পরিসংখ্যান অনুযায়ী গৃহ ডাকাতি ১টি, অরাজনৈতিক খুন ২টা, ৩টি চাঁদাবাজির মামলা, ৩টি ধর্ষন, ৩টি সিধেল, অন্যান্য চুরির ঘটনা ৩টি, ১০টি পারবারিক সংঘাতজনিত মারামারি, ১৮টি মাদক আইনে এবং অন্যন্য ১১টিসহ ৫৪ মামলা দায়ের হয়েছে । পূর্বের মাসে এর সংখ্যা ছিল ৬৮টি এবং গ্রেফতার ছিল ৬২জন। বিগত মাসের চেয়ে এই মাসে ১৪টি কম হয়েছে এবং ২৭জন আসামী বেশি গ্রেফতার হয়েছে।










