ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি রোগী বাছাই করা হয়েছে এবং এই রোগীদের ছানি কাটার জন্য বরিশাল গ্রামীন জিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই রোগীদের যাতায়াত খরচসহ সবকিছুই বিনামূল্যে করে দেয়া হচ্ছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠির শ্রী শ্রী রাধা গোবিন্দের আঙিনায় অসিমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে ও গ্রামীণ সিসি হাসপাতালের পরিচালনায় এই চক্ষু শিবিরে উদ্ভোধক ছিলেন অসিমাঞ্জলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা।
১৫০জন রোগীর মধ্যে ৩০জন ছানির জন্য অপারেশনযোগ্য রোগী বাছাই করা হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আশিকুল ইসলাম রমির নেতৃত্বে সেবিকা পপি হালদার, পূজা হালদারসহ ৭ সদস্যের একটি টীম চক্ষু শিবিরের জন্য কাজ করেছে। পরে এই রোগীদেরকে মাইক্রোবাসযোগে বরিশাল গ্রামীণ জিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।










