ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রবাসী কল্যাণ কর্মীরা উন্নয়নে অংশীদার, সমন্বত রাখবে তাদের অধিকার এই শ্লোগান নিয়ে আন্তর্জাতী অভিবাসী দিবস র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানের এসে শেষ হয়। ঝালকাঠি জেলা প্রসাকের সম্মলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝালকাঠি ট্যাকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শামিম হোসেন ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জেলা তথ্য অফিসার আহসান কবির ও ব্র্যাক প্রতিনিধি বক্তব্র রাখেন।
সভায় জেলায় সর্বাধিক প্রবাসীদের বৈদেশীক মুদ্রা অর্জনকারী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান ও দ্বিতীয় স্থানে থাকা সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুন্ডুকে সম্মাননা ক্রেস্ট এবং ব্যক্তি উদ্যোগে সর্বচ্চ রেমিটেন্স পাঠানো সরদার আলী আকবর বিপুলকে ক্রেস্ট প্রধান করা হয়েছে।










