ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিসিক শিল্প মেলায় স্ত্রী ও সন্তানদের সামনে চাঁদার দাবীতে হত্যার উদ্যেশে পেটে চাকু মারার ঘটনায় জড়িত প্রধান আসামী মোঃ রিয়াজ মিনা ঝালকাঠিতে গ্রেফতার হয়েছে।
ঝালকাঠি শহরের রেন্ট এ কার চালক মৃত্যুঞ্জয় আচার্য্য ওরঠে মিঠুন চক্রবর্তীকে ২০২১ সালের ২৮ নভেম্বর রাত ৮টায় মেলা স্থলে শতশত মানুষের উপস্থিতির মধ্যে এই সন্ত্রসিরা হামলা চালিয়ে পেটে চাকু মেরে হত্যার চেষ্টা করে। তবে,এই ঘটনায় মৃত্যুঞ্জয় সৌভাগ্যক্রমে প্রাণে বেচে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী দিপ্তীসিংহ বাদী হয়ে ১৪ ডিসেম্বর ঝালকাঠি থানায় মামলা দায়ের করে।
আসামীরা ইতো পূর্বে গ্রেফতার এড়িয়ে মৃত্যুঞ্জয়ের পরিবারকে হুমকী প্রদান করে আসছিল। আসমীকে সোমবার ঝালকাঠি থানা পুলিশ শহর থেকে সকালে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । তবে, এই মামলায় অভিযুক্ত অন্যদের এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।










