ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অধিকার এখানে, এখনই ( RHRN-2) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এর উদ্যোগে পরিচিতি সভা ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন সভাপতিত্ব করেন। সাইডোর নির্বাহি পরিচালক সৈয়দ হুসাইন আহম্মেদ কামাল এই প্রকল্পটির কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। এই প্রকল্পের পরিচিতি সভায় অন্য দের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক পিয়ারা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আয়শা সিদ্দিকী, রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা আবু জাফর মোঃ মুসা, প্রকল্প সমন্বয়কারী রাসেদুল ইসলাম ও খুশি বেগম আলোচনায় অংশ নেয়।
পরিচিতি সভায় পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পটি ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চলবে।
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে , দক্ষতাবৃদ্ধির মাধ্যমে তরুণরা নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়ের দাবী করতে পারবে, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্খ্য ও অধিকার, মানবাধিকার এবং জেন্ডার বিষয়ে গনজাগরণ তৈরী হবে, তরুণদের প্রজনন স্বস্থ্য ও অধিকার এবং জেন্ডার ন্যায্যতা প্রাপ্তির বিষয় সুশীল সমাজ একত্রিত এবং শক্তিশালী হবে।










