ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কেওড়া ইউনিয়নের সংগ্রামনীল মন্দিরের মালিকানা সূত্রধরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিসি অভিযোগ দায়ের হয়েছে। আদালত এই যায়গার উপরের বাদী ও বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা বলবত করেছে। বুধবার এই বিষয়ে বিবাধী পক্ষ তাদের পক্ষে আরজী পেস করলে এই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি সরজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ২ সদস্য বিশিষ্ট উকিল কমিশন গঠন করেছে। সংগ্রামনীল এলাকার বলাই লাল হালদার মন্দিরের জায়গা তাদের দাবী করে বিবাধী মন্দির পরিচালনা কমিটির ৭ সদস্যকে বিবাধী করেন।
আদালত ৩/২/২০২২ তারিখ অভিযোগ দায়েরের পরে বিরাধীয় যায়গায় ১৪৪ ধারা জারী করেন। বাদির দাবী এই যায়গায় তারা ক্রয়সূত্রে মালিক কিন্দু মন্দিরের অংশটুকু ব্যতিত অন্য জায়গায় তারা মলিক হলেও মন্দির কমিটি তাদের স্বত্ম না মেনে সেখানে মন্দির সংস্কারের জন্য বর্ধিত যায়গা নিয়ে কাজ শুরু করেছে। বাদীকে না ধরণের হুমকি ও ভয় ভিতি দেখানো হয়েছে।
সরজমিনে গিয়ে জানা গেছে এই ইউনিয়ানের রাম নগর, সংগ্রামনীল ও বধ্যপাড়া এই ৩ গ্রামের মধ্যে এই মন্দিরটি তাদের পুজা অর্চনার জন্য একমাত্র প্রতিষ্ঠান। দীর্ঘ ৪০ বছর যাবৎ এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করে আসছে। এ ব্যাপারে বিবাধী পক্ষের দিক বিজয় হালদার জানান,তারা মন্দিরের বিপক্ষে নয় কিন্তু বিবাধী মন্দির কমিটির লোকজন মন্দির সংস্কারের নামে তাদের জায়গা বর্ধিত করে নিচ্ছে। তারা বাদী পক্ষের সাথে খারাপ আচরণ করায় এই মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরে ৩ গ্রামের হিন্দু সম্প্রদায়ের জনসাধরাণের মধ্যে বাদীর প্রতি ক্ষোভ বিরাজ করছে।










