ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় এই সভায় সিভিল সার্জন ডাঃ সিহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলার ৪টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের প্রতিষ্ঠান প্রধানরা উস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ডর অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রায় ৭৪টি সরকারি ও বেসরাকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালেচান করা হয়। জেলা প্রশাসক সকল বিভাগের চলমান উন্নয়ন কর্মকান্ড নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে বাস্তবায়নে নির্দেশ দেন ।










