ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার আওতাধিন নি¤œ ও মধ্যবিত্ত আয়ের ৫৯হাজার ৪০৫টি পরিবারকে টিসিবির মাধ্যমে ২ দফার ১ম দফায় তেল,ডাল চিনি এবং ২য় দফায় চিনি, ডাল ও তেলে সাথে সোলাবুট বিক্রি করা হচ্ছে। এজন্য ঝালকাঠি জেলা প্রশাসনের আওতায় বিশেষ গোডাউনে রাখা হয়েছে। ইতোমধ্যে ৩০ হাজার ৪৩টি পরিবারে জন্য ৬০হাজার ৮৬কেজি চিনি, ডাল ও ৬০হাজর ৮৬লি. সোয়াবিন তেল ডিলারদের মাধ্যমে বৃহস্পতিবার পর্যন্ত বিতরণ করা হয়েছে।
এই পণ্যগুলোর সরকারি বিক্রয়মূল্য ৬কোটি ৪৬লক্ষ ৮৬হার ৪৯০টাকা। প্রতিকোজির জন্য সরকারি ক্রয়মূল্যের সাথে ডিলারগণ তাদের পরিবহন ও বিক্রয় কমিশন বাবদ প্রতিকেজিতে ৫টাকা নিয়ে চিনি প্রতিকেজি ৫৫টাকা, ঢাল প্রতিকেজি ৬৫টাকা এবং সোয়বিন তেল প্রতি লিটার ১১০টাকা করে বিক্রি করছে।
টিসিবির বরিশাল ও ঢাকা থেকে এই সকল পন্য ট্রাক যোগে ঝালকাঠিতে এনে ২ কেজি করে প্যাকেট করে ডিলারদের কাছে সরবরাহ করা হচ্ছে । এজন্য কিছু অতিরিক্ত শ্রমিক নেয়া হয়েছে এবং জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারিদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষনিক মনিটরিং করছে।










