• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Saturday, November 28, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ ধর্ম

জেনে নিন হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি

জনতার খবর প্রকাশক জনতার খবর
June 29, 2024
in ধর্ম
A A
জেনে নিন হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি
37
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

হালাল উপার্জন করে জীবন-জীবিকা নির্বাহ করা যেমন মুমিনের ওপর ফরজ, তেমনি সব ধরনের হারাম থেকে বিরত থাকাও মুমিনের ওপর ফরজ। অথচ হারাম উপায়ে অর্থ উপার্জনের পথকেই অনেকে জীবন-জীবিকা নির্বাহের উত্তম পথ হিসেবে বেছে নিয়েছে। হারাম উপার্জন আপনার জীবন থেকে সকল বরকত তুলে নেয়।

আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বলেছেন, ‘হে মানুষ! তোমরা খাও জমিনে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা বাকারা : ১৬৮)

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যে ব্যক্তি সংগত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়। আর যে ব্যক্তি অসংগত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে, কিন্তু তৃপ্ত হয় না।’ (মুসলিম: ১০৫২)

কিছু মানুষ হারাম সম্পদ উপার্জন করে, হারাম টাকায় কেনা হালাল খাদ্য খেয়ে উদরপূর্তি করে আল্লাহর শুকরিয়া আদায়ের চেষ্টা করে। কিন্তু হারাম টাকা দিয়ে হালাল খাদ্য খেলেই কি সেটা হালাল হয়ে যায়? না, বরং সেটা হারাম থেকে যায়। আর হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয় না।

আরো দেখুন

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী

রাসুলুল্লাহ (স.) এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধূলিমলিন। সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রভু! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? (তিরমিজি: ২৯৮৯)

দান-সদকা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। কিন্তু হারাম উপার্জন থেকে দান করলে তা কবুল হয় না। রাসুল (স.) বলেছেন, ‘আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকা গ্রহণ করেন না।’ (নাসায়ি: ১৩৯)

সুদ ঘুষ ইত্যাদি হারাম উপার্জন। সুদ ও ঘুষের সঙ্গে জড়িত সবার উপর আল্লাহর রাসুলের অভিশাপ রয়েছে। জাবের (রা.) বলেন, রাসুল (স.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও তার সাক্ষীদ্বয়ের ওপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান অপরাধী। (মুসলিম: ৩৯৮৫)

ঘুষের মাধ্যমে অর্থ উপার্জনকারীদের ব্যাপারে রাসুল (স.) বলেছেন, ঘুষদাতা ও গ্রহীতার ওপর আল্লাহর অভিশাপ। (ইবনে মাজাহ: ২৩১৩)

আল্লাহ তাআলা হারাম উপার্জনকারীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও—যদি তোমরা মুমিন হও। অতঃপর যদি তোমরা না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও…। ’ (সুরা বাকারা:২৭৮-২৭৯)

হারাম উপার্জনের কারণে শুধু দুনিয়াতে শাস্তি দেওয়া হয় না; আখেরাতেও রয়েছে ভয়াবহ শাস্তি। সামুরাহ ইবনে জুনদুব (রা.) বলেন, নবী (স.) বলেছেন, ‘আজ রাতে আমি স্বপ্নে দেখেছি, দুই ব্যক্তি আমার কাছে এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরের লোকটি তার মুখে পাথর খণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এ ব্যক্তি কে? সে বলল, যাকে আপনি (রক্তের) নদীতে দেখেছেন, সে হলো সুদখোর। ’ (বুখারি: ২০৮৫)

অতএব, আমাদের উচিত, হারাম উপার্জন থেকে দূরে থাকা। কারণ এর দ্বারা সাময়িক সচ্ছলতা অর্জিত হলেও এর ক্ষতি চিরস্থায়ী। মহান আল্লাহ আমাদের হারাম থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।

Tags: জেনে নিন হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

September 5, 2025
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী

May 23, 2025
পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রবিবার থেকে শুরু রোজা

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রবিবার থেকে শুরু রোজা

March 1, 2025
আগামী ২৭ জানুয়ারি সোমবার রাতে পবিত্র শবে মেরাজ

আগামী ২৭ জানুয়ারি সোমবার রাতে পবিত্র শবে মেরাজ

January 25, 2025
খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের

খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের

October 30, 2024
কাল সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

কাল সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে

September 15, 2024

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের মত বিনিময় সভা

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

সর্বশেষ সংবাদ

কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের মত বিনিময় সভা

কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের মত বিনিময় সভা

November 27, 2026
কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কাঠালিয়া থানার নবাগত ওসির সাথে কাঠালিয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

November 21, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত