কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঝালকাঠি -১(কাঠালিয়া রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের এলাকার শিক্ষা ও উন্নয়নমূলক কাজ নিয়ে ক্ষুরধার লিখনীর আহবান জানান। তিনি আরো বলেন, সাংবাদিকরা যেন অন্যায় ও দুর্নীতির সাথে আপোষ না করেন। প্রধান অতিথি সাংবাদিকদের দেশ ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করা আহবান জানান।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কাঠালিয়ার উন্নয়নের জন্য সাংবাদিকরা যে ১৮ দফা দাবি সংবলিত প্রস্তাবনা সংসদ সদস্যের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম,সাবেক সভাপতি সিকদার মোঃ কাজল,প্রেসক্লাবের উপদেষ্টা খান মোঃ জুসফিকুর রহমান, সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ মিঠুসহ প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মহাসিন খান।