বামনা (বরগুনা) সংবদদাতাঃ
বরগুনার পাথরঘাটায় বিশেষ আইনের মামলায় আগাম জামিনে থাকা জামায়াতের পাথরঘাটা তিনজন ও বিএপনির দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বরগুনা একটি আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতেপ্রেরণ করেন।
তারা হলেন, উপজেলা জামাতের সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন, চরদুয়ানী ইউনিয়নের জামাতের আমির হাফেজ মাসুম বিল্লাহ, পাথরঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার শাহাদাত হোসেন, ব্যবসায়ী সেলিম রেজা এবং বিএনপি নেতা আ. সালাম শিয়ালী।










