জনতার খবর ডেস্কঃ গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যদি আগামী দু’দিনের মধ্যে আলেম ওলামাসহ রাজবন্দীদের মুক্তি না দেয় তাহলে ১০ হাজার মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করবো। বসে থাকবো ঈদের নামাজ পড়তে দেবো না। আমার শ্বাস কষ্ট আছে। যদি মরে যাই তা হবে সম্মানজনক মৃত্যু। বিচারপতিদের বলি আপনি হাসিনার চাকর নয়, আপনারা জনগণের চাকর। ভুলে গেছেন? কে কখন দৌঁড়াবেন টেরও পাবেন না।
৩ জুলাই রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, মামুনুল হকের আইনী অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তার পরিবারকে গত ১৫ মাসে একবার দেখা করতে দেয়া হয়েছে। মামুনুল হকসহ অন্যান্য আলেমদের তাদের পরিবারের সাথে দেখা করতে না দেয়া জালেমের কাজ।












