পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক গণমাধ্যম ‘জানশরীফ বার্তা’ পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক,সংবাদকর্মী ও শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা সহ সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শনিবার (৩০ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় জানশরীফ বার্তার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান (রুবেল) বলেন,এক মাস সিয়াম সাধন শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। আসুন রমজানের শিক্ষা প্রত্যেকের জীবনের পাথেয় করে বিশ্বের সাম্যের জয়গান গাই। পবিত্র ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক সকলের জীবনে সু-সমৃদ্ধি ও শান্তির বার্তা।
তিনি আরও বলেন, হাঁটি হাঁটি পা পা করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে জানশরীফ বার্তা। আপসহীন সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আলোচিত এই গণমাধ্যমটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে চলেছে একদল তরুণ। এই ঈদ তাদের জীবনে বয়ে অনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
শুভেচ্ছা বার্তায় আগামী দিনগুলোতে পাঠক-পাঠিকাসহ সবাই জানশরীফ বার্তা’র পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানশরীফ বার্তা’র পরিবারের পক্ষ থেকে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করছি।










