মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার রাতে রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ কবির, সাধারন সম্পাদক মো. সাব্বির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (সাজু) এ কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সাতুরিয়া ইউনিয়নের আহব্বায়ক মো. আহমেদ সেহজাদ অপু সদস্য সচিব মো. আসাদুজ্জাম আগামী ৩০শে জানুয়ারি ২০২২ পর্যন্ত ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়াও যুগ্ন আহব্বায়ক মো. নাইমুল হোসেন শিমুল, যুগ্ন সদস্য সচিব মো. কাওসার হোসেন শিমুল, সদস্য পদে রয়েছেন মোসা. উম্মে ফাতিমা, মো. নাঈম হোসেন, মো. মেহেদী হাসান, মো. ইয়ামিন কবির নিলয়, মো. রিয়াদ হোসেন।
নতুন কমিটির আহব্বায় মো. আহমেদ সেহজাদ অপু বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজাপুর উপজেলা কমিটি আমাকে এতবড় একটা দায়িত্ব দিয়েছে এর জন্য আমি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি ছাত্র নেতা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ভিপি নুরুলর হক নুর ভাইয়ের আদর্শকে সঙ্গী করে তার স্বপ্ন বাস্তবায়নে সকল কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখবো।










