কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রভাষক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাঃ আল-আমিনের দেড় বছরের শিশু পুত্র গালিব আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। শিশু গালিবের মৃত্যুতে পরিবার নামে শোকের ছায়া।
গতকাল রবিবার দিবাগত রাতে ঢাকার বাসায় গালিব আমিন অসুস্থ্য হলে ধানমন্ডি প্যান কেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। গালিব দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
আজ ১৮ অক্টোবর সোমবার বিকাল পাঁচটায় উপজেলার উত্তর আউরা গ্রামের নিজ বাড়ীতে গালিব আমিনের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গালিব আমিন কাঠালিয়া টিএনটি অফিসের ইউনুচ মিয়া (অবসরপ্রাপ্ত চাকুরীজীবি), ও বিশিষ্ট মুফাচ্ছেরে কুরআন বেতাগীর নেছারী হুজুরের নাতি।










