বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১১ জন, আহত হয়েছে ৩০ জন। এ সময় চালক ঘুমানো ছিল, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমরে-মুছরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ ২৯ মে রোববার সকাল ১০টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। আর বাসটি ঢাকা রুটের ছিল। এটি ঢাকা থেকে ভান্ডারিয়ার হয়ে বরগুনা জেলার পাথরঘাটার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক হয়ত ক্লান্ত হয়ে পড়েছিলেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে ঘটনাস্থলে এবং একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।










