• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Thursday, November 12, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

কোরআন নিয়ে আসামীর স্ত্রীর কসম চিৎকার করে বলেন আমার স্বামী নির্দোষ

জনতার খবর প্রকাশক জনতার খবর
June 2, 2022
in বরিশাল, সারাদেশ
A A
কোরআন নিয়ে আসামীর স্ত্রীর কসম চিৎকার করে বলেন আমার স্বামী নির্দোষ
4
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ আদালত থেকে কারাগারে নেয়ার পথে আসামি বহনকারী পিকআপ ভ্যানের সামনে শুয়ে পরে পথরোধ করেন ছাত্রলীগ নেতা সজিব সরদারের স্বজনরা।

এসময় আদালত প্রাঙ্গনে কোরআন শরীফ হাতে নিয়ে কসম করে সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। র‌্যাব-৮ এর সদস্যরা আমার স্বামীকে তাদের হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমি পুরো ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, আদালত প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে পরে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বরিশাল আদালত প্রাঙ্গণে। এর আগে র‌্যাব-৮ এর সদস্যরা জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে সজিব সরদারকে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে সজিবকে হস্তান্তর করা হয় থানায়।

বুধবার তাকে (সজিব) আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ মনিরুজ্জামান আসামি সজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেয়ার পথে সজিবের মা ও স্ত্রীসহ স্বজনরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। এসময় নারী কনস্টেবলরা তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে হট্টগোল বাঁধে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আরো দেখুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

সজিবের স্ত্রী নওরীন জাহান মৌ বলেন, সজিব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর অনুসারী। কোরআন শরীফ হাতে নিয়ে মৌ কসম করে বলেন, সোমবার রাতে হঠাৎ করে আমাদের বাসায় র‌্যাব সদস্যরা আসেন। তারা আমাদের জানায় ঘর সার্চ করবেন বলে জানায়। পরে আমাকে ও আমার স্বামী সজিবকে একপাশে সরিয়ে দিয়ে র‌্যাব সদস্যরা ঘর সার্চ শুরু করেন। এরমধ্যে দেখি র‌্যাব সদস্যরা একজন আরেকজনের কাছে একটি অস্ত্র (শুটার গান) দিয়ে বলছে, আমার বিছানার নিচ থেকে পাওয়া গেছে। তারপর নিজেদের পকেট থেকে ইয়াবা বের করে বলছে, আমার স্বামীর প্যান্টের পকেটে পাওয়া গেছে। এভাবে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আমি এসময় প্রতিবাদ করলে র‌্যাব সদস্যরা আমাকে বলেন, বেশি কথা বললে আমার স্বামীকে ক্রসফায়ার দেয়া হবে এবং আমার সন্তানের ক্ষতি হবে। পরবর্তীতে আমার স্বামীকে নিয়ে যায় এবং থানায় যোগাযোগ করতে বলে। এরপর থানায় গেলে বলা হয়, র‌্যাবের কাছে আছে আর র‌্যাবের কাছে জিজ্ঞাসা করা হলে বলা হয় থানায় আছে। এভাবে নানা তালবাহানার পর মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জানতে পারি সজিবকে থানায় নেয়া হয়েছে শোয়ানো অবস্থায়। সজিব হাঁটতে পারছে না। তাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে।

সজিবের মা নাসরিন জাহান অভিযোগ করে বলেন, থানায় সজিবকে নেয়া হয়েছে অচেতন অবস্থায়। সজিবের দুই হাঁটু থেকে রক্ত ঝড়ছিলো। হাতের দুই কনুই ফুলে গেছে। তিনি আরও বলেন, আমার ছেলের কোনো সময় শ্বাসকষ্ট ছিলোনা। তারপরেও তাকে থানায় বসে ইনহেলার নিতে দেখেছি। চারবার বমি করেছে। সজিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখেছি। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মাদক ব্যবসায় বাঁধা প্রদান করায় পরিকল্পিতভাবে সজিবকে র‌্যাব দিয়ে ফাঁসানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে র‌্যাব-৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, আমরা যে অবস্থায় আসামি আটক করেছি, সেই অবস্থাতেই আগৈলঝাড়া থানায় সোপর্দ করেছি।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, মাদক, হত্যাসহ পাঁচটি মামলার পলাতক আসামি সজিব। তার বাসায় অভিযান চালানোর সময় ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। সে থেকে সজিব কিছুটা আহত হতে পারে। সে কারণে র‌্যাব সদস্যরা সজিবকে চিকিৎসাপত্রও দিয়েছে। থানায় কোনো ধরনের মারধর করা হয়নি।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!