কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝারকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাঠালিয়া বাজার কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার(৫০) এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় কাঠালিয়া সিকদার বাড়ীর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার বাস ভবনে ইন্তেকাল করেছেন। পরিবার সুত্রে জানাগেছে, সকালে তিনি গুম থেকে না উঠায় তাকে ঘুম থেকে উঠাতে গেলে তার কোন সাড়া শব্দ না পাওয়ায় তাৎক্ষনিক ডাঃ দিলিপ চন্দ্র হালদারকে নেয়া হলে তিনি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারকে মৃত্যু বলে ঘোষনা করেন এবং স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে জানান।










