কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নব নির্বাচিত উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সহধর্মিণী মোসাঃ সাহিদা আক্তার বিন্দু আগামীকাল ০৮ জুলাই দায়িত্বভার গ্রহন উপলক্ষে কর্মী সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭ জুলাই রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচনী কার্যালয় সাবেক কৃষি ব্যাংক ভবনে এ কর্মী সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ৬ টি ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা নব নির্বাচিত উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা আক্তার বিন্দুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা আক্তার বিন্দু। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহম্মেদ জেনিভ সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ ফজলুল হক মৃধা, মোঃ শাহজাহান জমাদ্দার, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান, মোঃ অসিম হাওলাদার, শিক্ষক মোঃ মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহম্মেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সিকদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।










