কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বাসস্টান্ডে শহিদ হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বাসায় দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোররা প্রায় নয় লক্ষ টাকার স্বার্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
৮ তারিখ দিবাগত রাতে এ চুরি সংগঠিত হয়। সৌদি প্রবাসী শহিদ হাওলাদার এশার নামাজের সময় ঘর তালাবদ্ধ করে বাজারে আসেন। এ সময় তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরায় রাখা ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে চোররা পালিয়ে যায়। বাজারের কাছ থেকে শহিদ বাসায় গিয়ে দরজা খোলা এবং ভিতরে আলমিরার জিনিষপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শহিদ হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি বাসায় তালা দিয়ে বাজারে আসি কেননা আমার স্ত্রী, সন্তানরা শশুর বাড়ীতে বেড়াতে গিয়াছেন। ঘর পাকা পেয়ে হয়তো পূর্ব থেকে উৎ পেতে থাকা চোররা সুযোগ বুজে তালা ভেঙ্গে আমার সারাজীবনের উর্পাযন নিয়ে চলে যায়।
কাঠালিয়া থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। “ক্ষতিগ্রস্থ পরিবারটি মামলা দিতে রাজি না। তারা জানিয়েছেন, এ ঘটনা হয়তো তাদের পারিবারিক ভুলবোঝা-বুঝির মাধ্যমে ঘটতে পারে”।










