কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে মাদ্রাসা রোডের অভিমুখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এনপির দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম মিরন সিকদার।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জালালুর রহমান জালাল আকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মিরবহর, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলিমুর ইসলাম আলিম মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফারুক হোসেন খান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদউল আলম, সিনিয়র সাংবাদিক ইত্তেফাক সংবাদদাতা আবদুল হালিম, যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল আলম, আমাদের সময় প্রতিনিধি মো. মহসিন খান,দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল. ৭১ টিভি ও আজকের পত্রিকা প্রতিনিধি সাকিবুজ্জামান সবুরসহ সাংবাদিক জাকির হোসেন, মাছুম বিল্লাহ, জাহিদুল ইসলাম ।
এছাড়া উপজেলা উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দোয়া ও ইফতারে অংশ নেয়।










