কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠায়িা-রাজাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবুল কাসেম শীমান্ত। গতকাল সোমবার দুপুরে কাঠালিয়া প্রেসক্রাবে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠায়িা-রাজাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবুল কাসেম শীমান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদুউল আলম, ইত্তেফাক প্রতিনিধি আবদুল হালিম, সমকাল প্রতিনিধি মো. ফারুক হোসেন খান, আজকের পত্রিকা প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, আজকের বার্তা প্রতিনিধি মাওলানা মো. খাইরুল আমিন ছগির, মোহনা টিভি প্রতিনিধি মো. মাছুম বিল্লাহ, মো. জাহিদ হোসেন, মোসাদ্দেক বিল্লাহ প্রমুখ।










