কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গৌতম মন্ডল ও সাধারণ সম্পাদক পবিত্র হালদার।
আজ ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় সেবাশ্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক বাবু তরুন কর্মকার, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
কমিটি নির্বাচন শেষে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌতম মন্ডল।











