কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাগন এ দিবসটি পালন করে আসছে।
আজ ৬ ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, ছালে মোঃ মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শরীফ, নারায়ন চন্দ্র কাঞ্জিলাল, আবুল হোসেন ফারুকী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজান জমাদ্দার। কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকরা।










