কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব সংগঠনের মাঝে গাছের চারা ও প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে এ সনদ ও চাড়া বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার(আইসিটি) অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম লিটন সিকদার, মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বিজেএস এর সভাপতি মো. মাসউদুল আলম, প্রবাহ ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, আহবান যুব সংঘের সভাপতি মেহেদী হাসান মামুন, স্থানীয় সংবাদ কর্মী।
দিবসটি উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে ভার্চুয়াললি আলোচনা সভায় অংশ নেন উল্লেখিত অতিথিবৃন্দ।











