কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৫ জানুয়ারী সকাল ১১ টায় বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীকে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক জুয়েল, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটর সদস্য, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।











