কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন উজ্জল জমাদ্দারকে সম্মাননা প্রদান করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
গতকাল ১৩ ডিসেম্বর সোমবার রাতে আওরাবুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদ পাঠাগারে উজ্জলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিশিষ্ট জনরা।
উজ্জল জমাদ্দার বিভিন্ন সেবা মূলক কাজে অবদান রাখায় মোঃ চাঁন মিয়া বিশ্বাসের সহযোগিতায় বিশ্বাসের বন্ধন সামাজিক সংগঠন এ সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম সানু, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুস সোবাহন হাওলাদার, সমাজসেবক আব্দুল রশিদ, আওয়ামীলীগ নেতা মোঃ আকাশ মোল্লা প্রমূখ।










