কাঠালিয়া প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক হামলা ও হামলা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
আজ ২৩ অক্টোবর শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত কাঠালিয়া রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমে গন অনশন কর্মসূচী পালন করা হয়েছে। গণঅনশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের দাবি জানান। তারা বলেন রাষ্ট্রের কোন ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম বাতিল চাই।
গন অনশন পালনের সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, পুজা উদয্পান পরিষদের সভাপতি বাবু বিমল সমাদ্দার, সাধারন সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, হিন্দু বৌদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, সাধারন সসম্পাদক পবিত্র হাওলাদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এম এম তারিকুজ্জামানসহ ৬টি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও বিভিন্ন নেত্রীবৃন্দ ।
এ সময় সাম্প্রদায়িক সগিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জণগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জনান বক্তারা।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাঠালিয়া রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমে গিয়ে শেষ হয়।










