কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় হেতালবুনিয়া গ্রামের পুলিশ সদস্য মোঃ অলিউল ইসলাম জুয়েল এর স্ত্রী হ্যাপি আক্তার (৩২) আজ সকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
স্বজনরা জানান, হ্যাপি আক্তার সকাল ৯টায় রান্না করার জন্য চালের ড্রাম থেকে চাল তুলতে গেলে সাপের গায়ে পারা পরলে সাপ তার পায়ে সোপল দেয়। তাৎক্ষনিক তাকে আমুয়া হাসপাতালে নেয়া হলে, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হ্যাপি পথের মধ্যে মারা যায়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়া উপজেলা হেতালবুনিয়া গ্রামের গৃহবধু হ্যাপি আক্তার ঘরের কাজ করছিলেন। এসময় সাপে তাকে ছোবল দিয়ে সরে যায়। হ্যাপির ডাক-চিতকারে স্বজনরা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবন্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে মারা যান। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রসিদের পুত্রবধু। পুলিশ সদস্য অলিউল ইসলাম জুয়েল এর স্ত্রী এবং ২সন্তানের জননী।










