কাঠালিযা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেয়ার আয়োজন করেছেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ।
আজ ১১ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচন ও পদ্মাসেতু নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানা। তাদের প্রতিরোধে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।










