কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২০ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম, সমাজসেবক মনিরুল ইসলাম রঙ্গু, কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল হালিম, মোঃ ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ, ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন, সমাজসেবক মোঃ জাকির হোসেন খান, মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল প্রমুখ।
ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান সিআইপি, চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ হয়।










