কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল কাঠালিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন।
আজ ০৮ আগষ্ট সকাল ১০টায় উপজেলার বীনাপানি সাইক্লোন সেল্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এ নেতা- কর্মী,সমর্থক, ব্যবসায়ী ও হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের লোকদের কাঠালিয়া সর্বাত্মক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান।
তিনি তার বক্তব্যে বলেন- কাঠালিয়ায় কোন দুষ্কৃতিকারীরা হিন্দু কিংবা মুসলমানদের উপসনালয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করতে পারবে না। যেকোন মূল্যে ঐক্যবদ্দ হয়ে আপনারা রুখে দাড়াবেন। আমরা সকলে ভাই ভাই।
এ সময় অন্যান্যের মধ্যে কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিনব্যাপী বান্দাঘাটা, কৈখালী বাজার, জমাদ্দার হাট, আমরিবুনিয়া, বটতলা বাজার, বাঁশবুনিয়া মন্দির, আমুয়া, কাঠালিয়া কেন্দ্রীয় মন্দির, কাঠালিয়া বিএনপি অফিস কচুয়া, সাতানী, আকনের হাট মতবিনিময় করেন। এ ছাড়াও ঢাকায় নিহত রাকিবুল ইসলাম বুলেট ও সুজন খানের কবর জিয়ারত করেন।










