কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ গতকাল বুধবার বিকালে উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইউনিয়নের ৩ শতাধিক অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন উদ্বোধন করেন রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল। সংগঠনের উপদেষ্টা এসএম আমিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
এ সময় বক্তব্য রাখেন, হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মনজিল মোর্শেদ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোঃ মিজানুর রহমান বশির, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাবিরুল আলম প্রমুখ।










