কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের সহযোগিতায় কম্বল ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।
আজ ২৪ জানুয়ারী সোমবার দুপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ বজলুল হক হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি (একাংশের)ও জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, রেবা রানী মন্ডল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ তরুন সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী, সাধারণ সম্পাদক, এম. এম. তারিকুজ্জামান, (একাংশের) সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান প্রমূখ।











