কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ আলী খানের কাঁচারী ঘর (বাংলো ঘর) বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন পুড়ে গেছে। তবে কে বা কাহারা আগুন দিয়েছে বা লেগেছে এ তথ্য জানা যায়নি।
৯ মে দিবাগত রাত ১২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর খানের পরিত্যাক্ত একটি কাঠের কাঁচারী ঘরে (বাংলো ঘর) অগ্নিকান্ড সংঘঠিত হয়। কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মিরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুহুর্তের মধ্যে দেড় শত বছরের পুরনো কাঁচারী ঘর (বাংলো ঘর) টি পুড়ে যায়।
বীর মুক্তিযোদ্ধার পুত্র মোঃ মাহফুজ খান অভিযোগ করেন, আগামী ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ এ ঘটনা ঘটাতে পারে।
মোঃ মাহফুজ খান আরও জানান, বর্তমানে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনা চলছে, আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারের কর্মী। আমাদের ধারনা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটাতে পারে। তবে কোন প্রার্থীর কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটাতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে পারেননি মাহফুজ খান। তিনি বলেন কে ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছিনা। তিনি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করতাম না। এটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। এর পাশে সেমি পাকা একটি ঘর রয়েছে সেটিতে আমরা বসবাস করছি।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান জানান, কাঁচারী ঘর (বাংলো ঘর) টি অনেক পুরানো ছিলো। আগুন লাগার কারন অজ্ঞাত। আনুমানিক ধারনা পঁয়তাল্লিশ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে একজন ফায়ার কর্মী জানিয়েছেন বিড়ি সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থল কাঠালিয়া থানার পুলিশের একটি দল রাতেই পরির্দশন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। মূল ঘটনা তদন্তের পরে জানা যাবে।










