কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় কাঠালিয়া উপজেলার আউরা খালে ব্র্যাকের ভাসমান পৃথক তিনটি শিক্ষা তরী বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ এ অবস্থানরত শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক কথা বলেন ও খোঁজ খবর নেন।
উপজেলার তিনটি বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়ের তাত্তি¡ক শিক্ষা লাভ ও আনন্দ উপভোগ করেন। শিক্ষার্থীরা শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এ তরীতে এসে শিক্ষা অর্জন করেছেন। উপল্লেখ্য যে, গত ০৫ অক্টোবর এ প্রকল্পের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওসার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: জহিরুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শিব্বির হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ মুজিবুর রহমান, কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুপা পারভীন, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত চন্দ্র শীল ও কর্মসূচি সংগঠক মোঃ সোহেল মোল্লা। ব্র্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ব্র্যাক জেলা সমন্বয়ক জানান, তরীগুলো পরবর্তীতে আমুয়া ইউনিয়নের হলতা নদীদে অবস্থান করবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়ে শিক্ষা দেয়া হবে।










