কাঠালিয়া প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সিকদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল ইসলাম ও কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।
মিলাদে উজির সিকদারের দুই ছেলে কাওছার আহমেদ জেনিভ সিকদার ও সাইদ আহমেদ জিসান সিকাদর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক নানা পেশাজীবিসহ আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।










