কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয়ের সুর্বন জয়ন্তিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে কাঠালিয়া উপজেলা প্রশাসন।
আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু সিকদার, শাহজাহান জমাদ্দার, অমূল্য রঞ্জন, শাহানা সিদ্দিকা প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান প্রমূখ।











