কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ দিবসটির আয়োজন করেন।
২৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম হাত ধুয়ে শিক্ষার্থীদের হাতধোয়ার নিয়ম ও পদ্ধতি শেখান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।










