কাঠালিয়া প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব মা বিদস পালিত হয়েছে।
আজ ৮ মে রবিবার দুপুর ১২টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সভাকক্ষে আলোচনা সভা ও মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হালিমা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবে সহ সভাপতি সাংবাদিক মোঃ ফারুক খান।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশ নেন।










